বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা  

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১০:৪৫ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৪০) নামের এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে নাজমুল হক (৩৮) নামের অপর এক যুবক। গতকাল রোববার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত তুলা মিয়া নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে। স্থানীয়রা জানান, তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার এ ঘটনা ঘটতে পারে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। এনিয়ে তাদের মধ্যে টাকার লেনদেন ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায় এবং একই সাথে খাওয়া-দাওয়া করে। এরপর নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পাশের ধান খেতের আইলে পা পিছলে পড়ে গেলে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় নাজমুল। এ সময় স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ। শেষরাতের দিকে নাজমুলকে পাশ্ববর্তী সেহড়াতলী গ্রামে এক নারীর সঙ্গে দেখতে পায় স্থানীয়রা। ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে নাজমুল পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছি। পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর