নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপালটি হামলা, নিহত ২

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন— সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা দুজাহান মিয়া (৪৮) এবং একই গ্রামের নূর মোহাম্মদ (৩০)। আহত হয়েছেন রফিক মিয়া নামের আরও একজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে একই গ্রামের আমজাদের কাছে ৫ লাখ টাকা দিয়েছিলেন দুজাহান মিয়া। কিন্তু দলিল না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে দুর্বৃত্তরা দুজাহানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় আমজাদপক্ষের নূর মোহাম্মদ ও রফিক মিয়া আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন এবং রফিককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় দুইজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর