জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই মামলায় তাঁকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বুধবার বেলা ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

ফজলুল হক আরও জানান,  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন আসামি রবিন। সেই মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

এদিকে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর