সুদের টাকা না পেয়ে ঘর ভেঙে নিয়ে গেলেন ইমাম!

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় স্থানীয় একটি মসজিদের ইমাম তার লোকজন নিয়ে এক কৃষকের ঘরসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধ ও বৃহস্পতিবার জেলার নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামে এ ঘটনা হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামের  কৃষক সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম প্রতিমাসে ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন পার্শ্ববর্তী বাড়ির আমানুল্লাহ মুন্সির কাছ থেকে। আমানুল্লাহ মুন্সি পাঁচগাও বাজারে একটি জামে মসজিদের খতিব ও ইমাম। ঋণ গ্রহীতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। কিছুদিন আগে আসল টাকার মধ্যে ৫০ হাজার পরিশোধ করেন। এরপরেও আরও ৮০ হাজার টাকা দাবি ওই দাদন ব্যবসায়ীর। দাবিকৃত ৮০ হাজার টাকা পরিশোধের জন্য রিতা টাকা জোগাড় করতে ঢাকায় স্বামী–সন্তানের কাছে চলে যান। সুযোগ বুঝে দাদন ব্যবসায়ী ইমাম আমানুল্লাহ মুন্সি পাশের বাড়ির সোহেলসহ অন্যদের সঙ্গে নিয়ে বুধ ও বৃহস্পতিবার রিতার দুটি ঘর ও ঘরের সকল জিনিসপত্র নিয়ে যান।  

এসময় ঘরের আসবাব, কাঠ, টিন, খুটি, নলকূপ, গোসলখানা, গাছপালাসহ ঘরের মেঝের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যান ওই দাদন ব্যবসায়ী। খবর পেয়ে রিতা ট্রিপল নাইনে (৯৯৯) কল দেন।

গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নয়জনের নামসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো– আমান উল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), সোহেল রানার স্ত্রী খাদিজা বেগম (২৬), বাবু মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বলেন, ‘অভিযুক্তদের দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর