জামালপুরে কিশোরীকে অপহরণের দায়ে যুবককে যাবজ্জীবন

জামালপুরে স্কুল পড়ুয়া এক কিশোরীকে (১২) অপহরণের মামলায় সুজন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। 

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

জামালপুরে স্কুল পড়ুয়া এক কিশোরীকে (১২) অপহরণের মামলায় সুজন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত সুজন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ব্যবসায়ী সুজন জামালপুরে বাণিজ্যমেলায় ব্যবসা করতে আসেন। তিনি জামালপুর শহরের ফিশারি মোড় এলাকায় পিয়ারুল ইসলামের (৪২) গুদামঘর ভাড়া নেন। স্কুলপড়ুয়া কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন সুজন। কিন্তু পরিবারের লোকজন প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২২ সালের ২১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে সুজন ও তার সহযোগীরা ওই কিশোরীকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন।

ফজলুল হক আরও বলেন, এ ঘটনায় একই বছরের ৪ ডিসেম্বর জামালপুর থানায় মামলা দায়ের করেন অপহৃত কিশোরীর মা। পরে প্রায় এক মাস পর অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ২০২৩ সালের ১৯ এপ্রিল ঘটনার সঙ্গে সম্পৃক্ত সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের তদন্তকারী কর্মকর্তা।

আইনজীবী ফজলুল হক জানান, মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতে রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দোষী সাব্যস্ত হওয়ায় রায়ে আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার আদেশ দেন আদালত।

মামলায় আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোবারক হোসেন।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর