ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসচালক পুড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসচালক পুড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

নিহত বাসচালকের নাম জুলহাস মিয়া। তিনি ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে আগুন লেগেছে তদন্ত চলছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে- তিনি বাসের চালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
রাজধানীর রমনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর