শ্বশুরবাড়ি থেকে জামাতা-নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে জামাতা রতন মিয়া ও তার ৭ বছরের মেয়ে নূরিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে জামাতা ও নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির জামাতা রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। রতন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন। দুই বছর আগে স্বামী-সন্তানকে রেখে দুবাই চলে যান জুলেখা। গত বছর ছুটি কাটিয়েও যান জুলেখা। সম্প্রতি ফের ছুটিতে বাড়িতে আসেন তিনি। তবে এবার স্বামী রতন স্ত্রীকে বিদেশ না যাওয়ার জন্য বলেন। এ নিয়ে কয়েকদিন ধরে এই দম্পতির মধ্যে বিরোধ চলছিল।

এদিকে রতনের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাগ্‌বিতণ্ডার জেরে রতন ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
লোডিং...

এলাকার খবর