মামার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মামার বাড়ির একটি ঘর থেকে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মামার বাড়ির একটি ঘর থেকে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আব্দুল হামিদ নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর একই উপজেলার সিধুলি গ্রামের মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে বসবাস করে আসছিলেন হামিদ। 

পুলিশ ও পারাবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদের বাবা মারা যাওয়ার পরে তার মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। এরপর হামিদ নানার বাড়িতেই থাকতেন। পরবর্তীতে কর্মের তাগিদে নরসিংদীতে গিয়ে সেখানেই কাজ করতেন। প্রায় এক মাস আগে নালিতাবাড়ীর সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

মঙ্গলবার সকালে বাড়ির লোকজন আব্দুল হামিদকে ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমরা ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর