নির্বাচন ঘিরে তৈরি শঙ্কা দূরীকরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য 

 ‘জাতীয় নির্বাচন নিয়ে নিরাপত্তার অভাব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় প্রতিবন্ধকতা। এই শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম

নির্বাচনকে ঘিরে নাগরিকদের মধ্যে তৈরি হওয়া শঙ্কা দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে নিরাপত্তার অভাব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় প্রতিবন্ধকতা। এই শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের পদ্ধতি নিয়ে এই নাগরিক সংলাপ করা হয়। সাত বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে একই ধরনের পরামর্শ সভা আয়োজন করছে নাগরিক প্ল্যাটফর্ম। 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেয়। সেখানে কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ নানা দাবি উঠে আসে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর