কৃষকের ধান কাটতে বাধা মৎস্যজীবী লীগ নেতার, ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মৎস্যজীবী লীগের নেতা শাহাদাৎ হোসেন ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গিলাগাছা গ্রামের নিরীহ কৃষক নূর মোহাম্মদের জমি অবৈধভাবে বেদখল করতে যান।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

শেরপুরের শ্রীবরদীর গিলাগাছায় ১৪৪ ধারা লঙ্ঘন ও আদালতের আদেশ অমান্য করে অসহায় কৃষক নূর মোহাম্মদের ২৪ শতাংশ ধানের জমিতে ঢুকতে দিচ্ছেন না স্থানীয় এক মৎস্যজীবী লীগ নেতা। অভিযুক্ত নেতার নাম শাহাদাৎ হোসেন ওরফে সাহাদুর, তিনি গোসাইপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি।

ভুক্তভোগীর পারিবারের অভিযোগ, শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত জরিপ উদ্দিন সেকের ছেলে আব্দুল হামিদের কাছ থেকে ১৯৯৯ সালে ২৪ শতাংশ জমি কেনেন একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ। এরপর থেকে বিগত ২৬ বছর যাবৎ ওই জমি তিনি ভোগদখল করে আসছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মৎস্যজীবী লীগের নেতা শাহাদাৎ হোসেন ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গিলাগাছা গ্রামের নিরীহ কৃষক নূর মোহাম্মদের জমি অবৈধভাবে বেদখল করতে যান। পরে নূর মোহাম্মদ আদালতের শরণাপন্ন হলে আদালত বিগত ১৩ অক্টোবর শাহাদাতদের ওই জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন।

এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঢুকে আমন ধান রোপণের চেষ্টা করছে শাহাদাতের লোকজন। বর্তমানে আমন ধান পাকলেও নূর মোহাম্মদের ওই জমির ধান কাটতে দেওয়া হচ্ছে না। উল্টো প্রাণনাশের হুমকিসহ নানাভাবে জুলুম নির্যাতন চলছে। শাহাদাতের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নূর মোহাম্মদের পরিবার।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, ‘আদালতের আদেশ আমরা উভয়পক্ষকে জানিয়ে দিয়েছি। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর