নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা হয়।

 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ এএম

নেত্রকোণার কেন্দুয়ায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত হ্যান্ড ট্রলির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও চালকের সহাকারীকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার বিকেলে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত চালক ছোটন মিয়া (৩৫) রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের মৃত ফসর আলী ছেলে। আটক ট্রাকচালক হচ্ছেন– হোসেন আলী ও ট্রাকচালকের সহকারীর নাম ইসমাঈল মিয়া।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাস বলেন, ‘ছোটন মিয়া উপজেলার সাহিতপুর এলাকা থেকে ধানের খড় বোঝাই (গোখাদ্য) করে হ্যান্ড ট্রলি নিয়ে আঠারোবাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়ান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে চলা আনোয়ার সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক পেছন দিক থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে চালক ছোটন মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ছোটনকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’  

ওসি (তদন্ত) মিহির দাস আরও বলেন, ‘ঘটনার পর পর অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ ১৪-২৪৭০ নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ। এসময় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর