ফেসবুকে ভোট চাওয়ায় মেয়েসহ বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তাঁর মেয়ে নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তাঁর মেয়ে নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে গত ৩ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে ফেসবুক পোস্টগুলো যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। 

কমিটির মতে, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া কারণ দর্শানো নোটিশটি অতি দ্রুত জারি করে জারির প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর