নেত্রকোণায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

নেত্রকোণায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোণা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

নেত্রকোণায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোণা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

রায়ে কলমাকান্দা থানার কৈলাটী গ্রামের বাসিন্দা রুবিনা আক্তারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাতে পিপি জানান, ২০২১ সালের ১৫ মে গভীর রাতে দাম্পত্য কলহের জেরে নিজের বাবার কৈলাটী গ্রামের বাড়িতে জেলার পূর্বধলা উপজেলার লেডিরক্ন্দা গ্রামের বাসিন্দা স্বামী রুকু মিয়াকে ধারালো কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন রুবিনা আক্তার। পরদিন সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আসাদ মিয়া ঘটনার দিন কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাষ্ট্রপক্ষের উপস্থাপিত ১১ জন সাক্ষীর সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি রুবিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর