নেত্রকোণায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মিজানুর রহমান।

এই কর্মকর্তা জানান, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নেত্রকোণা- ১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকের গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তার সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর