ময়মনসিংহে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকারকে (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুটপাট করা হয়েছে কয়েক লাখ টাকা। 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকারকে (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুটপাট করা হয়েছে কয়েক লাখ টাকা। 

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় নিহতের ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠা এই ঘটনা ঘটে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় ওই প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা সুসেন চন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে দোকানের ভেতর ফেলে রেখে যায়। এসময় তারা দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে সুজন সরকার বলেন, ‘আমাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। চালের ব্যবসা দীর্ঘদিনের। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শাটার খোলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর