ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২, ট্রাকে আগুন দিল জনতা

ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।‎

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

‎ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।‎

‎মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ–ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এ দুর্ঘটনা হয়। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ–চুরখাই এলাকায় এক অজ্ঞাতপরিচয় এক পুরুষ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সদরের দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তির নাম.জসিম (৩২), তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। ‎

‎স্থানীয়রা বলেন, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম মিয়া, পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুমুদ লাল বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নিহত হন।’

‎‎এ বিষয়ে কোতোয়ালি থানার (ওসি) অপারেশন আজহারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর