শেরপুরে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আজ বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ১৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টাডল-১০০ মি.লি ট্যাবলেট জব্দ করা হয়। 

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ওষুধের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর