নেত্রকোণায় আওয়ামী লীগের কার্যালয়ে উদ্বোধনী ব্যানার, ভিডিও ভাইরাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে 'শুভ উদ্বোধন' লেখা একটি ব্যানার টানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওটি।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা সদরের মুরগীমহাল এলাকায় থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। 

আজ ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী দলটির উপজেলা কার্যালয়ের পাশে 'শুভ উদ্বোধন' লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছে। 

এ প্রসঙ্গে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল আলম জানান, শুনেছি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের লেখা একটি ব্যানার পরিত্যাক্ত কার্যালয়ের পাশে টানানো হয়। খবর পেয়ে পুলিশ পাঠানো হলে সেখানে কোন ব্যানার পাওয়া যায়নি। হয়তো স্থানীয়রা ব্যানার খুলে নিয়ে গেছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা সদরের জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারসহ উপজেলার তিনটি স্থানে শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর