শিশুখাদ্য তৈরির নকল কারখানা সিলগালা, জরিমানা ৮৫ হাজার টাকা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

শেরপুরের নকলায় নকল সেমাই ও শিশুখাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই অভিযান চালিয়েছে। এসময় দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর এনএসআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী ও বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রাহাত আহমেদের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ, এনএসআই কর্মকর্তাদের উপস্থিতিতে নকলা উপজেলার জালালপুর এলাকায় আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বিএসটিআই লোগো, কারখানা স্থাপনের অনুমোদনপত্র, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এমনকি নকল বিএসটিআই লোগো ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায় অভিযানে। এছাড়া কোনো পরীক্ষাগার ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাইরে থেকে আনা খালি প্যাকেটে বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করা হচ্ছিল বলে জানা যায়।

অভিযানে আলিফ ফুড এন্ড বেকারী থেকে ৭১০ কেজি ‘চেয়ারম্যান’ ব্র্যান্ডের নকল সেমাই জব্দ করা হয়। মিথিল ফুড প্রোডাক্টস থেকে চানাচুর, বিভিন্ন ব্র্যান্ডের চিপস, মটর ভাজাসহ বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। খোলা অবস্থায় ৮ হাজার ৮২০ প্যাকেট চিপস উদ্ধার করা হয়। একই কারখানায় উৎপাদিত নকল আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও নকল লোগো ব্যবহার গুরুতর অপরাধ। ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

তিনি আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করেন। অপর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিএসটিআই ফিল্ড অফিসার রাহাত আহমেদ বলেন, ‘বৈধ অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া খাদ্য উৎপাদন সম্পূর্ণ বেআইনি। নকল বিএসটিআই লোগো ব্যবহার আইন লঙ্ঘনের শামিল।’

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর