সৌদি থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে নিখোঁজ জামালপুরের রফিকুল

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম (৪০) নামে মাদারগঞ্জের এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানা গেছে।

নিখোঁজ রফিকুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদন গোপাল এলাকার মৃত লাল মাহমুদ মণ্ডলের ছেলে। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আল-কাসিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির আওতায় একটি গ্যারেজে কাজ করতেন।

রফিকুল ইসলামের স্বজনেরা জানান, পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে কোম্পানি থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদি আরবের আল-কাসিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে অবতরণ করে।

কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশগামী পরবর্তী ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওই দিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে রফিকুল ইসলামের কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ রফিকুল ইসলামের দুই কন্যা সন্তান রয়েছে। 

নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলামের অপেক্ষায় তাঁর স্ত্রী ও সন্তাদেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন রফিকুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আট দিন ধরে আমার স্বামী নিখোঁজ। তিনি কোথায় আছেন, কেমন আছেন-আমরা কিছুই জানি না। মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমার স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দিন।’

বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বাবার সঙ্গে ঈদ করব-এই আশায় আছি। সবার কাছে অনুরোধ, আমার বাবার সন্ধান পেতে আমাদের সহায়তা করুন।’

প্রবাসী ভাগনি জামাতা ফরহাদ হাসান বলেন, “জীবিকার তাগিদে আমার খালু-শ্বশুর পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে আল-কাসিম শহরে একটি গ্যারেজে কাজ করতেন। এর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের আল-কাসিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল। দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে বিমানটি অবতরণের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি বাতিল হয়ে যায়। পরে ৪ মার্চ ওই ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করলেও বিমানের অন্য যাত্রীরা দেশে ফিরলেও তিনি ফেরেননি। আট দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি নিজেও একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সরকারের কাছে আকুল আবেদন করছি-তার সন্ধান যেন দ্রুত বের করা হয়।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।’

পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামের খোঁজ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করা হয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর