ময়মনসিংহে অবৈধভাবে মজুত করা ২৩ হাজার লিটার ডিজেল-পেট্রল জব্দ

ময়মনসিংহের ফুলপুরে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ২৩ হাজার লিটার ডিজেল ও পেট্রল জব্দ করেছে প্রশাসন। এসময় মালিককে ২ লাখ টাকা জরিমানা ও জব্দ করা তেল খোলা বাজারে বিক্রি করা হয়।

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

ময়মনসিংহের ফুলপুরে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ২৩ হাজার লিটার ডিজেল ও পেট্রল জব্দ করেছে প্রশাসন। এসময় মালিককে ২ লাখ টাকা জরিমানা ও জব্দ করা তেল খোলা বাজারে বিক্রি করা হয়।

আজ শনিবার সকালে উপজেলার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামক একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সামী জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে শাহজালাল এন্টারপ্রাইজ নামের এক দোকান থেকে ২৩০ লিটার পেট্রোল জব্দের পর তা খোলাবাজারে বিক্রি করা হয়।

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর