জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। এর পর থেকেই যৌতুকের জন্য সুজনাকে মাঝে মধ্যেই নির্যাতন করতেন স্বামী আমিনুল ইসলাম। ২০২২ সালেরর ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তাঁর স্ত্রী সুজানা আক্তারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে পেটে ও তলপেটে লাথি মারলে পর দিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এ ছাড়া আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান ও ১ লাখ টাকা জরিমানা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে পৃথকভাবে তারা পদত্যাগপত্র জমা...
২০২৪ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার নয় বছর বয়সী ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন অক্টোবরের ১ তারিখ...
নরসিংদীতে ২ মাসের শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর