নেত্রকোণায় প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর গালকাটা মরদেহ 

নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্বার হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে।

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্বার হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম অংকিত বর্মণ অংকন। সে ওই এলাকার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

শিশুটির পরিবারের বরাতে ওসি জানান, সাগর বর্মন পরিবারসহ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদি বিশু রানি বর্মনও ঢাকায় ছেলে সাগর বর্মনের সাথে বাসায় থাকেন। সেখানে তিনি নাতিকে দেখাশোনা করেন। গত মঙ্গলবার দুপুরে দাদির সঙ্গে অংকিত বর্মণ অংকন গ্রামের বাড়ি বরান্তর গ্রামে যান। আজ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অংকন। এসময় পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এদিকে দাদিও পাশের বাড়িতে ছিলেন।

ওসি আরও জানান, কিছু সময় পর বাড়ি ফিরে অংকনকে না পেয়ে খুঁজতে থাকেন তার দাদি। একপর্যায়ে প্রতিবেশী ও ওই শিশুর বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের বাড়ির একটি ঘরের ভেতর বিছানায় গালাকাটা অবস্থায় অংকনকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন দাদি। স্থানীয় দ্রুত উদ্ধার করে অংকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অংকনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরি করে। ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। থানায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর