নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ এএম

নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা  ৪ হাজার লিটারের বেশি ডিজেল তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তি হলেন হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী রহমত উল্লাহ।

আদালত পরিচালনা করেন, নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শামছুজ্জামান আসিফ।

অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, ডিজেল তেলের অবৈধ মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল তেল পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন সরকারের অনুকুলে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুতের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, ‘জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।’

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর