জামালপুরে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একজনকে খালাস ও সাজাপ্রাপ্ত সকলকে অর্থদণ্ড করা হয়েছে। 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একজনকে খালাস ও সাজাপ্রাপ্ত সকলকে অর্থদণ্ড করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে মো. রশিদ জামাল।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ। 

এছাড়াও খালাস পেয়েছেন- সবুজপুর গ্রামের মো. আসাদ জামালের ছেলে মো. খোরশেদ আলম।

রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মামলার প্রধান ও মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. মোতালেব হোসেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে ২০০৭ সালে ২২ মে রাত সাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে আসামিরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে হাসপাতালে নেওয়ার পথে আহত আবেদীন পরিবারের সদস্যদের সকল ঘটনা খুলে বলেন।

আইনজীবী দিদারুল ইসলাম দিদার আরও জানান, এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি মো. রশিদ জামাল ও মো. খোরশেদ আলম ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন। এছাড়াও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর