ময়মনসিংহে হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর এলাকার বাসিন্দা আল আমিন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের সদস্য।  

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর এলাকার বাসিন্দা আল আমিন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের সদস্য।  

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।  

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তাঁর ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।  

আদালত সূত্রে জানা যায়, সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে ২০২৩ সালের ১৯ জুন জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা করা হয়। তার চাচা মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে পরদিন প্রতিপক্ষের ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। মামলার সব আসামি ও বাদীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাস্ট্র পক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন। তিনি বলেন, আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর