বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

বিয়ের মাত্র তিন মাসের মাথায় শেরপুরের নালিতাবাড়ীতে সোহাগি খাতুন (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

বিয়ের মাত্র তিন মাসের মাথায় শেরপুরের নালিতাবাড়ীতে সোহাগি খাতুন (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, এখনও কিছু জানা যায়নি। খবর পাওয়ার পর বিভিন্নজনের কাছে জানতে চেয়েছি, কিন্তু সঠিক কারণ কেউ বলতে পারেনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।’

গৃহবধূর বাবা সুন্দর আলী ফোনকলে বলেন, ‘গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমরা ঢাকাতেই থাকি। মেয়েও ঢাকায় থাকত, কিন্তু গ্রামের বিয়ে দিয়েছি তাই মেয়ে গ্রামেই থাকে। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে শুনেছি ওর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছি, গিয়ে বিস্তারিত বলতে পারব।’

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাসার বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর