জামালপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন।

আজ বুধবার দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জিয়াউল হক জিয়া। মঙ্গলবার দুপুরে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক কোনো পরিবর্তন না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে জামালপুর ও পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে মারা যাওয়া জিয়াউল হক জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, ‘আমি নিজেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ আছি। আমার বোন বলতে পারবে, কিন্তু বোন বর্তমানে শোকাহত থাকায় বিস্তারিত কিছু জানাতে পারছে না।’

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর