ঝড়ে ঘরে গাছ পড়ে প্রাণ গেল মা ও দুই মেয়ের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে। রোববার দিনগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা হয়।

সোমবার সকালে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলো- দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ঝড়ের সময় ঘুমিয়ে ছিল মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই নিহত হয় তারা। রাতে মারা গেলেও আজ সকালে স্থানীয়রা খবর পায় এবং ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর