নেত্রকোণায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৫৪ এএম

নেত্রকোণার পূর্বধলায় ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি (৪৮) উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। কিছুদিন ধরে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার সকালে বিষয়টি থানায় অবহিত করেন স্থানীয়রা। পরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগীর বয়ানের ভিত্তিতে মামলা দায়েরসহ সব আইনি কার্যক্রম শুরু করা হয়।

ওসি আরও জানান, ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি বিস্তারিত জানার পর বুধবার সন্ধ্যায় তার বাবাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ বৃহস্পতিবার নেত্রকোণায় পূর্বধলা আমলি আদালতে সোপর্দ করা হবে। 

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর