নেত্রকোণায় ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে আহত

নেত্রকোণায় শহরে নিজ ফ্ল্যাটে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:১৮ এএম

নেত্রকোণায় শহরে নিজ ফ্ল্যাটে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকায় একটি বাসার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। আহত হলেন– নিহত মনোয়ারার স্বামী আবু চান (৬০) ও তাঁর ছেলে মুন্না মিয়া (২৫)। 

আটক ব্যক্তির নাম আব্দুর রশিদ। তিনি একই এলাকার এবং পেশায় রিকশাচালক।  

নিহতের মেয়ে লিজা মণি বলে, ‘রাত ৯টার দিকে বাসায় ঢুকে দেখি বাবা ও ভাইকে রশিদ মিয়া কুপিয়ে আহত করেছে। এ সময় আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে বাবা ও ভাইকে উদ্ধার করেন। পরে বাসার খাটের নীচ থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়।’

অভিযুক্ত আব্দুর রশিদ। ছবি: সংগৃহীতলিজা মণি বলে, ‘রশিদ আমাদের বাসার পাশেই থাকে এবং পূর্বপরিচিত। প্রায়ই টাকা ধার নেওয়ার জন্য আম্মুর কাছে আসত। আম্মু কইতো হুজুর মানুষ, গরীব। এই ভেবে তাকে টাকা ধার দিত। আজকেও মনে হয় টাকা নিতেই আসছিল সে।’

লিজা বলে, ‘সারাদিন কারেন্ট ছিল না। আজকেও মনে হয় টাকা নিতেই আসছিল সে। আমাকে পানি নিয়া আসতে বলল। পরে আমি তাকে (রশিদ) পানি এনে দেই। আজকেও (সোমবার) সকালে রশিদ আমার সাথে একটা খারাপ কাজ করছে। আমি আম্মুকে কইছি। আম্মু কইলো–হুজুর মানুষ এরকম করব না, এটা তোমার ভুল ধারণা। এরপর আমি প্রাইভেটের জন্য বাসা থেকে বের হইছি।’

লিজা বলে, প্রাইভেট শেষে বাসায় এসে দেখি আমার বাবার শরীরের কাটা রক্ত। আমার বাপ আমারে কইতাছে–তোর ভাইরে মাটি ফালাইয়া কোপাইছে। তখনই আম্মু জানতো না খাটের নিচে আমার মায়ের লাশ। রশিদ প্রথমে আমার মায়েরেই কিছু করছে। পরে আমার ভাই আর বাপরে কোপাইছে।’

স্থানীয়দের বরাতে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলে মুন্না মিয়া এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তাদেরকে বাঁচাতে মনোয়ারার স্বামী আবু চান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ঘটনা টের পেয়ে ওই বাসাতেই হামলাকারী আব্দুর রশিদকে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে ছেলে মুন্নার অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনা তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। পিবিআই ছায়া তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর