পুলিশ দেখে নদে ঝাপ, ৩৬ ঘণ্ট পর ভেসে উঠল যুবকের মরদেহ

জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত ৭ জুন সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তাঁর বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে দুই পুলিশ সদস্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদের তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও লিমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ডেজার মেশিন পাইপের কাছে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক বলেন, ‘সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর