সীমান্তের শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ

গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:১০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা দুদিন অবস্থান করার পর হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। বিজিবি ধারণা করছে, বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ তাকে রাতের কোনো এক সময় ফেরত নিয়ে গেছে। 

স্থানীয়রা জানায়, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে গত দুই রাত ধরে ওই ব্যক্তি অবস্থান করছিলেন। 

গতকাল রাতেও স্থানীয়রা তাকে সেখানে দেখতে পায়। তবে বুধবার ভোর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে, গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরিচয় নিশ্চিত হতে না পারায় ওই রাতেই বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় ফেরত পাঠিয়ে দেয়। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, সোমবার রাতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে। কিন্তু আজ সকাল থেকে তিনি আর সেখানে নেই। হঠাৎ কোথায় গেলেন, তা নিয়ে এলাকায় নানা কথা হচ্ছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান মোবাইল ফোনে বলেন, আমরা ধারণা করছি বিএসএফ তাকে নিয়ে গিয়েছে। তবুও আমরা বাংলাদেশের সীমান্তে খোঁজ খবর রাখছি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর