নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এসব ঘটনা ঘটে।

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:০৩ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এসব ঘটনা ঘটে।

কেন্দুয়ায় বজ্রপাতে মৃতরা হলেন–শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫)। শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে। অন্যদিকে মদন উপজেলায় মৃত ব্যক্তির নাম রাজিব মিয়া (২৪)। 

দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের মোড়াইল বিলে যান। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।

ওসি জানান, তাদের মরদেহ উদ্বার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম জানান, উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) সকালে পৌনে ৬টার দিকে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর