জামালপুরে শিশু সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

জামালপুরের মেলান্দহে নিজের শিশুর সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শ্রাবন্তী নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন । আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:১১ পিএম

জামালপুরের মেলান্দহে নিজের শিশুর সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শ্রাবন্তী নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন । আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্রাবন্তী বেগম ওই এলকার হুমায়ুন আহমেদের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সাথে বিয়ে হয় শ্রাবন্তির। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রাবন্তি তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর স্বজনেরা তাদের খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান প্রতিবেশীরা। সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আর বাড়ির কিছুটা দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজন আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই শ্রাবন্তী এই সংসার করতে চাইত না। আমরা বারবার তাকে বুঝিয়ে ফিরিয়ে এনেছি। বিয়ের আগে থেকেই অন্য একজনের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই পরকীয়ার বাধা দূর করতেই সে নিজের কোল খালি করে সন্তানকে এভাবে  হত্যা করেছে। আমরা এই মায়ের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।’

নিহতের ফুপু সুমাইয়া বলেন, ‘গতকাল রাতেও আমি আমার ভাতিজার সাথে খেলা করছি। আজকে দেখি ওর মা ওরে মাইরা ফালাইছে। ওর মা বিয়ের পর থেকেই কোনো কাজ করতো না, কারো সাথে ঠিক মতো কথা বলতো না। অন্যজনের সাথে সম্পর্ক ছিল। ভাইয়ের ফোন দিয়ে কথাও বলতো। আমরা এর সবোর্চ্চ বিচার ফাঁসি চাই।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের কাছে খবর আসার পরেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুর মরদেহ ও তার মা শ্রাবন্তী বেগমকে থানায় আনা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও থানায় শিশুটির বাবা, দাদাসহ স্বজনেরা এসেছেন। আমরা জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর হত্যার আসল কারণ ও সকল তথ্য জানতে পারব।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর