জামালপুরে পানিতে ডুবে মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

জামালপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যু। গত দুই মাসে পুকুর, নদী ও ডোবায় ডুবে ২০ শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা বলছেন, বসতবাড়ির আশপাশে থাকা পুকুর, ডোবা, নালাতে পড়ে প্রাণ হারাচ্ছে শিশুরা। অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের সাঁতার না জানার কারণে এমন মৃত্যু দিন দিন বাড়ছে, বলছেন তারা।

গত ৯ জুন দুপুরে জামালপুরের মেলান্দহের মঞ্জু-বন্যা দম্পতি হারিয়েছে ৮ বছরের সন্তান রিফাতকে। বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায় রিফাত ও তার বন্ধু। সেই থেকে নিথর পুরো বাড়ি। হারিয়ে যাওয়া ছেলের কথা ভেবেই দিন কাটছে হতভাগ্য দম্পতির।  

মঞ্জু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ও আমারে বলল, আব্বু, আমারে ২০ টাকা দাও। বললাম, আব্বু তুমি ২০ টাকা দিয়া কী করবা। ও বলল, আব্বু ডিম কিন্যা খাব। 

গত দুই মাসে জামালপুরে পানিতে ডুবে মারা গেছে অন্তত ২৫ জন। যার মধ্যে ২০ জনই শিশু।

স্থানীয়এক ব্যক্তি বলেন, পুকুরের কিনার দিয়ে যদি সেফটি ওয়াল থাকত, তাহলে কিন্তু বাচ্চারা পুকুরে যাইতো না। আর গেলেও বাধাগ্রস্ত হইত। 

এ প্রসঙ্গে স্থানীয় এক নারী বলেন, সচেতনতার অভাব, সাতার শেখার জায়গা না থাকা এবং শিশুদেরকে অন্য কোথাও নিয়ে সাঁতার শেখাবে এই কাজটাও অভিভাবকরা করে না। এজন্য কিন্তু আমাদের শিশুরা সাঁতার শিখছে না।   

পানিতে ডুবে শিশুদের প্রাণহানি কমাতে অভিভাবকদের নিয়ে সভা করেছে শিশু একাডেমি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ নেয়ার কথা জানান, কর্মকর্তারা। 

বাংলাদেশ শিশু একাডেমি, জামালপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহামেদ বলেন, বিভিন্ন সভার মাধ্যমে তাদের সচেতন করব। আমরা উপদেশ দেই যে, এভাবে চললে পরে বাচ্চারা ডুববে না। বলি কাছে কাছে রাখবেন। 

২০২৫ সালে জেলায় পানিতে ডুবে ৩০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর চলতি বছরের মাঝামাঝিতেই প্রাণহানির এ সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর