নেত্রকোণায় হামলা-লুটপাটের অভিযোগে মানববন্ধন

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

নেত্রকোণার পূর্বধলার বাড়িয়ল গ্রামে হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বাড়িয়ল বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়েদ আলী, দুলাল মিয়া, মো. ইদ্রিস আলী, মো. শহীদ মিয়া ও মো. আবুল কাশেমসহ স্থানীয়রা।

ভুক্তভোগী খোকন মিয়ার অভিযোগ, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে, তার স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়। পরে হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।

খোকন মিয়ার দাবি, হামলাকারীরা একটি স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং শোকেস থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ভাঙচুরে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর