জব্দ পণ্য ছিনিয়ে নেওয়ার সময় ‘গোলাগুলিতে চোরাকারবারি’ নিহত, বিজিবি সদস্য আহত 

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আজ সোমবার ভোর পৌনে ৬টার হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

৩৯ বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দ করে টহলদল। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।

পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে...
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবকেক ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স...
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর