রাজশাহীতে শিশু অপহরণের মামলায় ২ জনের কারাদণ্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:১৪ পিএম

রাজশাহীর বাঘায় শিশু অপহরণের মামলায় একজনকে যাবজ্জীবনসহ মোট দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

তবে এই মামলায় খালাস পেয়েছেন অপর দুই আসামি।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চারঘাটের মিজানুর রহমান এবং রাজীবুল ইসলাম। আদালত মিজানুরকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পৃথক দুটি ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুটি ধারায় একই সঙ্গে সাজা চলায় তাঁকে মোট ৩০ বছরের জেল খাটতে হবে। রাজীবুল ইসলামকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি বলেন, আসামি মিজানুর পাইকারী মুরগি ব্যবসায়ী। বাদী আজাদের কাছে মুরগি বিক্রির ১ লাখ ১৭ টাকা পাওনা ছিল তাঁর। ২০১৯ সালের ১৬ মে বাঘা বাজারে টাকা আদায় করতে গিয়ে আজাদকে না পেয়ে তাঁর শিশুকে অপহরণ করেন মিজানুর। পরে আজাদের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেন।

পিপি বলেন, এ ঘটনায় আজাদ বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি, সাক্ষ্য ও জেরা শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে পৃথকভাবে তারা পদত্যাগপত্র জমা...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর