নাটোরে ফিলিং স্টেশনে রাখা ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জিএম ট্রাভেলসের তিনটি বাস পুড়ে গেছে।

আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রল পাম্পের কর্মচারী নাজমুল হোসেন জানান, অবরোধের কারণে জি.এম ট্রাভেলসের তিনটি বাস পাম্পে পার্কিং করা ছিল। ভোরে হঠাৎ করে একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখানে গিয়ে আগুন দেখতে পান তাঁরা।

আগুনে তিনটি বাসের ভেতর ও বাইরের অংশ পুড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট

এ সময় পাম্পে কর্মরত অন্যান্যরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাসের পাশে রাখা আরও দুটি বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি শফিউল আযম জানান, এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাম্পের পেছন থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা...
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও...
লোডিং...

এলাকার খবর