চাঁপাইনবাবগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলের একটি নির্বাচনী প্রচার ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সামিল উদ্দীন আহমেদ বলেন, রাতে কর্মী-সমর্থকেরা অফিস থেকে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসে থাকা চেয়ার-টেবিল ও প্রচারসামগ্রী পুড়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাজশাহীর বাঘা ও ফেনীর সোনাগাজীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলছে, দুর্বৃত্তদের দেওয়া এসব আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে কেন্দ্রের আসবাবপত্র।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, ‘রাতে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁকা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পেট্রল পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতকারী আগুন দিয়েছে। তবে কেন্দ্রে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।’

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র রফিকুল আলম জানান, নির্বাচনী কেন্দ্রে আগুনের ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ও অফিস সহকারীর কক্ষে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসকক্ষের দুটি কম্পিউটার, ৭টি আলমারির মধ্যে দুটি শতভাগ পুড়ে যায়, ৫টি আলমারির কাগজপত্র পুড়ে যায়। এছাড়া ২০টি চেয়ার, ২টি টেবিল, ২টি দরজা ও বই পুড়ে যায়। অফিসকক্ষের জানালার পাশ থেকে একটি পানির বোতলে পেট্রল পড়ে থাকতে দেখা গেছে।

সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন আগুনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যে ভবনে কেন্দ্র হওয়ার কথা, সেটিতে আগুন দেওয়া হয়নি। পাশের ভবনে আগুন দেওয়া হয়েছে। আগুনের ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গড়ে ৭০ জনের বেশি রোগী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্যবিভাগের কীটতাত্ত্বিক জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর