মাহিয়া মাহির জামানত বাজেয়াপ্ত, কত ভোট পেলেন 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ এএম

প্রথমবার নির্বাচনে এসে ঢাকা-১০ আসনে জয়লাভ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে জামানত বাজেয়াপ্ত হয়েছে আরেক চিত্রনায়িকা রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাজাহান আলী পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট। 

অন্যদিকে, রাজশাহী-১-এ স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। 

এদিকে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। 

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি...
নির্বাচনের কমিশনের বিধি ছিল না বলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।
রাজশাহী সদরে এবার ভোটের লড়াই জমবে বিএনপি আর জামায়াতের মধ্যে। ধানের শীষ নিয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনু। তার বিপরীতে আছেন দাঁড়িপাল্লার ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। অন্য দলের প্রার্থীরা...
রাজশাহীর ৬টি আসনে ধার ও দানের টাকায় নির্বাচন করবেন ৮ জন প্রার্থী। তাঁদের হলফনামায় উল্লিখিত নির্বাচনি ব্যয়ের অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে। তবে সাধারণ ভোটাররা বলছেন,...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর