নওগাঁ-২ আসনে ভোট পড়েছেন ৫৭ শতাংশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম

নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরে সেই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। ১২৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন অফিসার মো. তারিকুজ্জামান বলেন, ৭০৬টি ভোটকক্ষে ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। প্রদত্ত ভোটের হার ৫৭ শতাংশ। 

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন  ইঞ্জিনিয়ার আখতারুল আলম (ট্রাক) এবং মেহেদী মাহমুদ রেজা (ঈগল)।

এর আগে সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তারা বুঝে নেন ভোটের সরঞ্জামাদি। পরে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যদের পাহারায় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

গত ২৯ ডিসেম্বর ঈগল প্রতীকের প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর