কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ওবাইদুর রহমান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

কুড়িগ্রামে জেলা পরিষদের উপ–নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। দলের মনোনয়নও পান। কিন্তু জাতীয় পার্টির প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
 
জেলা পরিষদের শূন্য পদে উপ–নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতীক নিয়ে মো. জাফর আলী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের কাছে ৫৬ ভোটে পরাজিত হন তিনি। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। ভোট পড়েছে ১০০৬ জনের।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, জেলায় ৯টি উপজেলার ৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আ ন ম ওবাইদুর রহমান।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর