কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাড়ি পাবনায়!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম

ভুয়া জন্মসনদ। ছবি: সংগৃহীতবাস্তবে না হলেও, কাগজে-কলমে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জন্মসূত্রে পাবনার নাগরিক। জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে জাস্টিন ট্রুডর নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন জাস্টিন ট্রুডো। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, গত বছরের শেষদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। তিনি জীবিত থাকাকালীন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে নিলয় হোসেনকে পরিষদে কম্পিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নিলয় টাকার বিনিময়ে নামে-বেনামে জন্মনিবন্ধন দিত।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফাইল ছবিএ বিষয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে গতকাল বৃহস্পতিবার থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ফের যোগাযোগের চেষ্টা করলে নিলয়ের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘আমি এসব ঘটনায় কিছুই জানি না। সার্ভারের ইউজার ন্যাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়ত কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি নিয়ে এসব করেছে। এই ঘটনায় আমার কোনো দায় নেই। এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে পাবনার জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর