বগুড়ায় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে চলছে থ্রি-হুইলার-বাস

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:৫৬ এএম

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সিলিন্ডারে চলছে থ্রি-হুইলার-বাসসহ বিভিন্ন যানবাহন। একে মেয়াদোত্তীর্ণ তার ওপর প্রয়োজনীয় নিরাপত্তা না থাকায়, এসব যানবাহন রয়েছে চরম বিস্ফোরণের ঝুঁকিতে। যার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বাস ও বিভিন্ন অটোরিকশাতে।

কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে যানবাহনে। অটোরিকশা, এমনকি যাত্রীবাহী বাসেও এর ব্যবহার প্রকাশ্যেই।

প্রতি পাঁচ বছর পরপর সিলিন্ডার পরীক্ষা করানোর নিয়ম থাকলেও, ব্যবহারকারীদের বেশিরভাগই তা জানেন না। কেউ কেউ জানলেও দেন না কোনো গুরুত্ব।

সিলিন্ডার পরীক্ষা করানো নিয়ে এক অটোরিকশা জানান, সিলিন্ডার পরীক্ষা করার জন্য এখানে কোনো সুযোগ-সুবিধা বা ভাল ব্যবস্থা নেই বলে করানো হয় নাই।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ৩১ হাজারের বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে ৩০ হাজারের বেশি যানবাহনে। এরমধ্যে বেশি ঝুঁকিতে আছে ২৫ হাজার ত্রি-হুইলার ও তিন শতাধিক বাস।

এ বিষয়ে বগুড়া বিএসটিআইয়ের সহকারী পরিচালক মেজবাহ-উল-হাসান জানান, বিএসটিআই একটি সিলিন্ডার ৬০ বার পর্যন্ত পরীক্ষা করে থাকে। এ ছাড়া কেউ যদি সিলিন্ডার পরীক্ষা করাতে এখানে আসে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এসব যানবাহনে। বড় দুর্ঘটনা এড়াতে ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর