নাটোর–১ আসনের এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১১:৫৩ এএম

নাটোর ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি দীপক কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব। 

এ সময় বক্তারা সংসদ সদস্যকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নির্বাচনী খরচ ১ কোটি ২৬ লাখ টাকা। সেই খরচের টাকা তিনি যে কোনোভাবে দুর্নীতি করে তুলবেন বলে ঘোষণা দেন। সংসদ সদস্য হয়ে এমন ঘোষণা দেশ বিরোধী এবং দল বিরোধী। এমন এমপি সংসদে থাকার যোগ্যতা রাখে না।

এসব কারণে দ্রুত তাঁর সংসদ সদস্য পদ বাতিলসহ দলীয় পদ বাতিলের দাবি জানান বক্তারা।

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর