সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) বিজিবি সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ সাদিকুর রহমান জানান, মরদেহ হস্তান্তরের আগে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে কোন পরিস্থিতিতে বিএসএফকে গুলি চালাতে হয়েছে বা বাংলাদেশি হত্যার ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিনা– এসব বিষয়ে জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন বিজিবির এই কর্মকর্তা। 

এর আগে মঙ্গলবার রাতে রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।

নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। তিনি সীমান্তে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর