এক ঘণ্টার চেষ্টায় নিভল রাজশাহীর গোডাউনের আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম

রাজশাহীর বাঘায় একটি প্লাস্টিকের ক্যারেট গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া মুনসুরের গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তার হাদিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্তার হামিদা খান বলেন, খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে বাঘা, পুঠিয়া ও চারঘাটের মোট ৫টি ইউনিট প্লাস্টিকের ক্যারেট গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। অনেক বড় গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। 

গোডাউনের মালিক মুনসুর আলী বলেন, ‘হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। আমার এখানে প্রায় কোটি টাকার সম্পদ ছিল। এগুলো পুড়ে গেছে।’

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর