চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এবং দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মারা যায় ওই শিশুরা।

নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হলো— রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২)। অন্যজন শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের পিয়াঙ্কা। 

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরও দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
 
অন্যদিকে, সকালে শিবগঞ্জে তর্তিপুরে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পিয়াঙ্কা। এসময় অসাবধানতাবশত ডুবে যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। প্রিয়াঙ্কা রানীহাটি কামার পাড়ার রুপকুমারের মেয়ে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর